বুধবার , ৬ মে ২০২৬ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

সৌদি আরবে পৌঁছেছেন ৪৬,৫২৮ জন বাংলাদেশি হজযাত্রী

প্রতিবেদক
admin
মে ৬, ২০২৬ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছর এখন পর্যন্ত ১১৮টি হজ ফ্লাইটে মোট ৪৬ হাজার ৫২৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ সকাল ১০টা পর্যন্ত ১১৮টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৯ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ১ জন নারী। এর মধ্যে ৭ জন মক্কায় এবং ২ জন মদিনায় ইন্তেকাল করেন। বুলেটিনে বলা হয়, সৌদি মেডিকেল টিম ১২ হাজার ৩৬৪ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে।

এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১১ হাজার ৫৫ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পরিচালক জানান, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে। বিমান সংস্থাভিত্তিক তথ্যে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৪টি ফ্লাইটে ২১ হাজার ৮৮২ জন; সৌদি এয়ারলাইন্সের ৪৩টি ফ্লাইটে ১৬ হাজার ৫৫৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৯১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

অবশিষ্ট ৩১ হাজার ৭৯৬ জন হজযাত্রী নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে পর্যায়ক্রমে সৌদি আরবে যাবেন বলেও তিনি জানান। এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১ ট ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হজ অফিস সূত্রে জানা গেছে, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। এ পর্যন্ত ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস ৭৮ হাজার ৩২৪টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৮৭৯টি ভিসা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ পালন করার কথা রয়েছে। আগামী ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইট অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ শূন্যের কোটায় নামাতে চায় পুলিশ

শাহবাগ এক দিনে তৈরি হয়নি, এটি শতবর্ষী প্রজেক্ট: সাদিক কায়েম

ন্যায়বিচার নিশ্চিত করুন, সরকার আপনাদের পাশে আছে: আইনমন্ত্রী

সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: বিদ্যুৎ মন্ত্রী

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হলেই ব্যবস্থা: প্রতিমন্ত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৪৬,৫২৮ জন বাংলাদেশি হজযাত্রী

শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে: প্রাথমিক প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত: ইরান প্রেসিডেন্ট

কুমিল্লায় অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ভ্যান-সেলাই মেশিন বিতরণ

আমাদের দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান