বুধবার , ৬ মে ২০২৬ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

মধ্যপ্রাচ্য সংকট: ১০০ কোটি লিটারের জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া

প্রতিবেদক
admin
মে ৬, ২০২৬ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় ১০০ কোটি লিটারের বিশাল এক জাতীয় জ্বালানি ভাণ্ডার গড়ে তোলার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এই ঘোষণা দেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। অ্যালবানিজ জানান, সরকারি মালিকানাধীন এই মজুত মূলত ডিজেল এবং এভিয়েশন ফুয়েলের (বিমানের জ্বালানি) দীর্ঘমেয়াদী সরবরাহ নিশ্চিত করবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বর্তমান সংকটের নেতিবাচক প্রভাব থেকে অস্ট্রেলিয়াকে রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য।’ আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার বার্ষিক বাজেটে এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে দেশটির জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন বলেন, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) হাতেগোনা কয়েকটি সদস্য দেশের মধ্যে একটি অস্ট্রেলিয়া।

তবে আমাদের কোনো নিজস্ব জাতীয় জ্বালানি মজুত ছিল না। তিনি বলেন, ‘ভবিষ্যতের সম্ভাব্য ধাক্কা সামলাতে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি যে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠছে।’ অস্ট্রেলিয়ায় মাত্র দুটি তেল শোধনাগার রয়েছে, যার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে সামান্য বিঘ্ন ঘটলেই দেশটিকে চরম সংকটে পড়তে হয়।

এশিয়া ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়াও জ্বালানি তেলের জন্য হরমুজ প্রণালীর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশ্বের মোট তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ এই পথেই পরিবাহিত হতো। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা শুরু করার পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্য সংকট: ১০০ কোটি লিটারের জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া

সংরক্ষিত আসনের এমপিরা জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করবে: গয়েশ্বর চন্দ্র রায়

বিশ্বের সবচেয়ে বড় ও সেরা শিক্ষা হাবে পরিণত হবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

কিশোর গ্যাং, সন্ত্রাস, ছিনতাই ঠেকাতে রাজধানীতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা বসছে

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হলেই ব্যবস্থা: প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত: ইরান প্রেসিডেন্ট

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ শূন্যের কোটায় নামাতে চায় পুলিশ

ঈদযাত্রায় ট্রেনের টিকেট ১৩ মে থেকে, থাকছে ৫ জোড়া বিশেষ ও ৩টি ক্যাটেল স্পেশাল ট্রেন

কুমিল্লায় অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ভ্যান-সেলাই মেশিন বিতরণ

শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে: প্রাথমিক প্রতিমন্ত্রী