বুধবার , ৬ মে ২০২৬ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

সংরক্ষিত আসনের এমপিরা জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করবে: গয়েশ্বর চন্দ্র রায়

প্রতিবেদক
admin
মে ৬, ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, সংরক্ষিত আসনের নারী এমপিরা শুধু নারীদের জন্য নয় বরং জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করবে। তিনি আরো বলেন, শুধু নারীদের জন্য নয়, দেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের উত্তরণ এবং ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে যে জনআকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তা পূরণে তাদের অবদান থাকবে।

আজ রাজধানীর শেরেবাংলা নগরে দলীয় প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা দলগতভাবে নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি এবং ভবিষ্যতে আরো বেশি নারী নেতৃত্ব তৈরি করব, যারা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন।

তিনি আরো বলেন, আজকের আগমনের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, সম্প্রতি সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে আমাদের দলের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী দলের সিদ্ধান্ত অনুযায়ী শপথ গ্রহণ করেছেন। আমরা প্রত্যাশা করি নারীর মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি বর্তমান জাতীয় পরিস্থিতি তুলে ধরে বলেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই পরিস্থিতিতে আমাদের ৩১ দফা বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ।

তবে আমরা তা মোকাবিলায় প্রস্তুত। নিপুণ রায় বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি, যেন তাদের আদর্শ ধারণ করে আমরা দেশপ্রেমের সঙ্গে আমাদের দায়িত্ব পালন করতে পারি। তিনি আরো বলেন, আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে আমাদের ওপর আস্থা রেখেছেন। সেই আস্থার প্রতিদান দিতে পেরে আমি কৃতজ্ঞ।

আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও গণমানুষের অধিকার রক্ষায় এবং জাতীয়তাবাদের সৈনিক হিসেবে সংগ্রাম চালিয়ে যাব। নারী সংসদ সদস্যদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, আমরা শুধু সংরক্ষিত নারী সদস্য হিসেবে অলংকার হয়ে থাকতে চাই না। আমরা গণমানুষের পক্ষে বাস্তব সমস্যাগুলো সংসদে তুলে ধরব। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ও স্থানীয় সরকারসহ সব বিষয়ে আমরা কথা বলব এবং সিদ্ধান্ত গ্রহণের টেবিলে সক্রিয় ভূমিকা রাখব।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ শূন্যের কোটায় নামাতে চায় পুলিশ

মধ্যপ্রাচ্য সংকট: ১০০ কোটি লিটারের জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া

ঈদযাত্রায় ট্রেনের টিকেট ১৩ মে থেকে, থাকছে ৫ জোড়া বিশেষ ও ৩টি ক্যাটেল স্পেশাল ট্রেন

বিশ্বের সবচেয়ে বড় ও সেরা শিক্ষা হাবে পরিণত হবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

কুমিল্লায় অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ভ্যান-সেলাই মেশিন বিতরণ

Hello world!

Hello world!

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ঋণ মিলবে ৮০ লাখ টাকা, বাড়ল ব্যক্তিগত ঋণের সীমাও

দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, নেতৃত্বে আসলেন শাহরিয়ার

সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: বিদ্যুৎ মন্ত্রী